ইরান যুদ্ধে জটিল ফাঁদে আটকে গেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জটিল ফাঁদে আটকে গেছেন ট্রাম্প। যুদ্ধ দ্রুত শেষ করতে চাইলেও আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে তেহরানকে বড়

2026-09-28T20:53:06+00:00
2026-09-28T20:53:06+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরান যুদ্ধে জটিল ফাঁদে আটকে গেছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৩ পিএম 
বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প! ছবি : সংগৃহীত
ইরান যুদ্ধে জটিল ফাঁদে আটকে গেছেন ট্রাম্প। যুদ্ধ দ্রুত শেষ করতে চাইলেও আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে তেহরানকে বড় কোনো ছাড় দেওয়া তার জন্য রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছেন ওমানে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড স্মাইয়ার। বিষয়টি নিয়ে আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

স্মাইয়ারের মতে, ট্রাম্প সম্ভবত নির্বাচনের পর পর্যন্ত যুদ্ধের চূড়ান্ত নিষ্পত্তি পিছিয়ে দিতে চাইছেন। কারণ যুক্তরাষ্ট্রে যুদ্ধের জনপ্রিয়তা কমছে এবং জ্বালানি তেলের দাম বাড়ায় এর অর্থনৈতিক চাপও বাড়ছে।

তিনি বলেন, কিছু দিক থেকে তিনি অবশ্যই নভেম্বরের ৩ তারিখের নির্বাচনের পর পর্যন্ত বিষয়টি বিলম্বিত করতে চাইছেন। কিন্তু অন্যদিকে যুদ্ধটি খুবই অজনপ্রিয়। যুক্তরাষ্ট্রে গ্যাসোলিন ও ডিজেলের দাম অনেক বেশি।


স্মাইয়ারের মতে, যুদ্ধ শেষ হলে ট্রাম্প রাজনৈতিক ও অর্থনৈতিক স্বস্তি পেতে পারেন। কিন্তু ইরানের জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়া কিংবা ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহার করলে নির্বাচনের আগে সমালোচনার মুখে পড়ার ঝুঁকি রয়েছে।

তিনি আরও বলেন, আমি মনে করি, তিনি আমেরিকান জনগণকে বলার মতো একটি মধ্যপথ খুঁজছেন- ‘এটি শিগগিরই শেষ হবে’, কিন্তু নির্বাচনের আগে আসলে এটিকে শেষ না করার চেষ্টা করছেন।

এর আগে ট্রাম্প নিজেও জানিয়েছিলেন, ইরান যুদ্ধ ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর শেষ হতে পারে।

সূত্র : আল জাজিরা


সময়ের আলো/এমকে
  বিষয়:   ইরান  যুদ্ধ  জটিল ফাঁদ  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: