তামিলনাড়ুতে সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে সোনার আংটি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নবজাতকের হাতে সোনার আংটি পরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারতের তামিলনাড়ু সরকার। সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জন্ম নেওয়া যোগ্য শিশুদের

2026-09-28T22:34:27+00:00
2026-09-28T22:34:27+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
তামিলনাড়ুতে সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে সোনার আংটি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৪ পিএম 
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। সংগৃহীত ছবি
নবজাতকের হাতে সোনার আংটি পরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারতের তামিলনাড়ু সরকার। সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জন্ম নেওয়া যোগ্য শিশুদের দেওয়া হবে ২২ ক্যারেটের এক গ্রাম ওজনের সোনার আংটি। সন্তান জন্মের আনন্দ উদ্‌যাপন, মাতৃত্বকে সম্মান এবং সরকারি স্বাস্থ্যসেবা ব্যবহারে পরিবারগুলোকে উৎসাহিত করতেই এই প্রকল্প চালু করা হয়েছে। 

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় (থালাপতি বিজয়) সোমবার (২৮ সেপ্টেম্বর) মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ‘থাই মামান থাঙ্গা মোথিরাম থিট্টাম’ বা ‘মাতৃকুলের মামার সোনার আংটি প্রকল্প’ চালু করেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে বিজয় নবজাতকদের এক গ্রাম ওজনের সোনার আংটি দেন। মায়েদের উপস্থিতিতে মঞ্চে তিন শিশুকে নিজ হাতে আংটি পরিয়েও দেন তিনি।

প্রকল্পের আওতায় তামিলনাড়ুর সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জন্ম নেয়া যোগ্য নবজাতকদের ২২ ক্যারেটের এক গ্রাম ওজনের সোনার আংটি দেওয়া হবে।   


প্রকল্পটির নাম নেওয়া হয়েছে ‘থাই মামান’ বা মাতৃকুলের মামার ঐতিহ্যবাহী ভূমিকা থেকে। তামিল সংস্কৃতিতে নবজাতকের জন্মের পর ‘থাই মামান শীর’ অনুষ্ঠানের অংশ হিসেবে মামা শিশুকে উপহার দিয়ে থাকেন।  

তবে শুধু সোনার আংটি দেওয়াই এই প্রকল্পের উদ্দেশ্য নয়। তামিলনাড়ু সরকারের মতে, সন্তান জন্মের আনন্দ উদ্‌যাপন, মাতৃত্বকে সম্মান জানানো এবং আরও বেশি পরিবারকে সন্তান জন্মদানের জন্য সরকারি স্বাস্থ্যসেবা ব্যবহার করতে উৎসাহিত করাই এই উদ্যোগের লক্ষ্য।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ভারত  তামিলনাড়ু  থালাপতি বিজয় 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: