ন্যাটো ভূখণ্ডে রাশিয়া তাৎক্ষণিক হামলা করবে কি না জানাল রুটে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার কাছ থেকে ন্যাটোর কোনো সদস্যদেশের ভূখণ্ডে তাৎক্ষণিক হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন জোটটির মহাসচিব মার্ক রুটে।বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্রাসেলসে

2026-09-30T21:27:31+00:00
2026-09-30T21:27:31+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ন্যাটো ভূখণ্ডে রাশিয়া তাৎক্ষণিক হামলা করবে কি না জানাল রুটে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৭ পিএম 
ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। ছবি : রয়টার্স
রাশিয়ার কাছ থেকে ন্যাটোর কোনো সদস্যদেশের ভূখণ্ডে তাৎক্ষণিক হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন জোটটির মহাসচিব মার্ক রুটে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্রাসেলসে ইউরোনিউজ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চল নিয়ে মস্কোর সাম্প্রতিক সতর্কবার্তার প্রতিক্রিয়ায় রুটে ন্যাটোর বর্তমান হুমকি মূল্যায়ন তুলে ধরেন। 

রয়টার্সের দেখা একটি নথিতে রাশিয়া সতর্ক করে বলেছে, পশ্চিমা জোট যদি বাল্টিক সাগরের তীরে অবস্থিত রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে, তাহলে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথে যেতে পারে। কালিনিনগ্রাদ রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এবং পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে অবস্থিত।

রুটে বলেন, রাশিয়াকে নিয়ে ন্যাটোর হুমকি মূল্যায়নে গত তিন সপ্তাহ, তিন মাস বা এক বছরের তুলনায় কোনো পরিবর্তন হয়নি। তাঁর ভাষায়, ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট এবং রাশিয়ার পারমাণবিক হুমকি বন্ধ করা উচিত।


তিনি বলেন, রাশিয়া যদি ফিনল্যান্ড, পোল্যান্ড বা ন্যাটোর অন্য কোনো সদস্যদেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায়, তাহলে তার আগে বড় ধরনের সামরিক প্রস্তুতি বা সেনা সমাবেশের লক্ষণ দেখা যাবে। 

রুটে আরও বলেন, ইউরোপের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ভূমিকা অব্যাহত থাকবে। প্রচলিত সামরিক সক্ষমতার পাশাপাশি পারমাণবিক সক্ষমতার মাধ্যমেও যুক্তরাষ্ট্র ইউরোপের প্রতিরক্ষায় যুক্ত থাকবে বলে তিনি উল্লেখ করেন। 

এদিকে ইউক্রেনকে সহায়তা দেওয়া এবং ন্যাটোর নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতায় বিনিয়োগ অব্যাহত রাখার কথা জানান রুটে।

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনার প্রসঙ্গেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থান নিয়ে মন্তব্য করেন ন্যাটো মহাসচিব। তাঁর মতে, যুদ্ধ শেষ করতে আলোচনায় বসার বিষয়ে পুতিন এখনো আগ্রহ দেখাচ্ছেন না।


সূত্র : রয়টার্স 

সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   ন্যাটো  রাশিয়া  রুটে 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: