কৃষকের ৬ বিঘা জমির আমন চারা উপড়ে ফেলার অভিযোগ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে মো. সোহরাব চাপরাশি নামে কৃষকের প্রায় ৬ বিঘা জমির আমন ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায়

2026-10-01T16:40:40+00:00
2026-10-01T16:43:45+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
কৃষকের ৬ বিঘা জমির আমন চারা উপড়ে ফেলার অভিযোগ
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৪০ পিএম  আপডেট: ০১.১০.২০২৬ ৪:৪৩ পিএম
কৃষকের ক্ষতিগ্রস্ত আমন চারা। ছবি : সময়ের আলো
বাগেরহাটের মোরেলগঞ্জে মো. সোহরাব চাপরাশি নামে কৃষকের প্রায় ৬ বিঘা জমির আমন ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সেই কৃষক। এ ঘটনায় বাদি হয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। 

অভিযোগসূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে পূর্ব-বিশারীঘাটা গ্রামে এ ঘটনা ঘটেছে।  

সরেজমিনে দেখা গেছে, সোহরাব চাপরাশির জমির বিভিন্ন অংশে আমন ধানের চারা উপড়ে ফেলেছেন দুর্বৃত্তরা। জমিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা উপড়ে ফেলা ধানের চারার পাশাপাশি বেশ কিছু অংশে ধানের গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।

 
ভুক্তভোগী কৃষক সোহরাব জানান, পৈতৃক সূত্রে পাওয়া এসব জমি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ২০২৩ সাল থেকে জমি নিয়ে জয়নাল হাওলাদারের সঙ্গে বিরোধ চলে আসছে।  

এদিকে, মো. জয়নাল হাওলাদার ও তার বড় ছেলে মো. ফারুক হাওলাদারের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তারা জানান, এ কাজ তারা করেননি। তাদের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, ‘ধানের চারা রোপণের বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে। ’

সময়ের আলো/মহু 
  বিষয়:   বাগেরহাট  আমন  কৃষক  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: