বসতভিটা ভাঙছে আগ্রাসী আড়িয়াল খাঁ

রাহাদ সুমন বানারীপাড়া (বরিশাল)

সারাদেশ

আড়িয়াল খাঁ নদের তীব্র ভাঙনে বসতভিটা হারাচ্ছেন বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের তীরবর্তী মিয়ারচর এলাকার বাসিন্দারা। গত

2026-10-04T04:32:43+00:00
2026-10-04T04:55:41+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
বসতভিটা ভাঙছে আগ্রাসী আড়িয়াল খাঁ
রাহাদ সুমন বানারীপাড়া (বরিশাল)
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৪:৩২ এএম  আপডেট: ০৪.১০.২০২৬ ৪:৫৫ এএম
ছবি : সংগৃহীত
আড়িয়াল খাঁ নদের তীব্র ভাঙনে বসতভিটা হারাচ্ছেন বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের তীরবর্তী মিয়ারচর এলাকার বাসিন্দারা। গত দুই বছরে তীব্র ভাঙনে বহু পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে। সম্প্রতি নতুন করে আরও কয়েকটি পরিবারের বসতভিটা রাক্ষুসী নদের ভাঙনে বিলীন হয়ে গেছে। 

অপরদিকে আড়িয়াল খাঁ নদের শাখা পালরদী নদীর বোরাদী গরঙ্গল, মোল্লার খাল, পালরদী নদের শাখা গৌরনদী বন্দর থেকে ধামুরা খালের দক্ষিণাংশে বিল্বগ্রাম এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কারণে দক্ষিণ বিল্বগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র ব্রিজ ও রাস্তা ধসে যোগাযোগ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। নদী ভাঙন রোধে কার্যকরী কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, বিল্বগ্রাম এলাকায় একটি কাজ চলমান রয়েছে। ভাঙন কবলিত অপর অংশ পরিদর্শন করা হয়েছে।

 মিয়ারচরে নদী ভাঙনরোধে ১০০ মিটার এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করার জন্য নির্দেশনা পেয়েছি। পর্যায়ক্রমে সকল স্থানের ভাঙনরোধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ^স্ত করেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল। 

মিয়ারচর এলাকার বাসিন্দা বদরুল আলম বলেন, মিয়ারচর লঞ্চ ঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদের ভাঙনে দুইবার বসতভিটা হারিয়ে অন্যের জমিতে ঘর তুলে বসবাস করছি। অন্যের দেওয়া সেই বসতভিটাও কয়েকদিন আগে নদী গ্রাস করে নিয়েছে। ফলে এখন স্ত্রী-সন্তান নিয়ে আমি নিঃস্ব। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে বর্তমানে অন্যের জমিতে পলিথিনের ছাউনি দিয়ে বসবাস করছি।


মিয়ারচর এলাকার প্রবীণ বাসিন্দা অলিল বেপারি (৭৫) জানিয়েছেন, আড়িয়াল খাঁ নদের ভাঙনে শত পরিবার তাদের বসতভিটা ও জমি হারিয়ে নিঃস্ব হয়েছে। বিশেষ করে মিয়ারচর লঞ্চঘাট পয়েন্টে গত কয়েক বছর ধরে ভাঙন দেখা দিয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যত সরকার আসছে সবাই ভাঙন রোধ করার কথা বললেও বাস্তবে নদী ভাঙন রোধে কেউ এগিয়ে আসেনি। নদী ভাঙনরোধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে তিনি জোর দাবি জানিয়েছেন।

শিক্ষক জাকির হোসেন জানিয়েছেন, গৌরনদী-ধামুরা খালে তীব্র স্রোতের কারণে তীরবর্তী দক্ষিণ বিল্বগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র রাস্তা ও সেতু ধসে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ভাঙনরোধে অতি দ্রুত ব্যবস্থা না নিলে স্কুলে যাতায়াতের একমাত্র পথ যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। 

বোরাদী গরঙ্গল ও মোল্লার খাল এলাকার নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা জানিয়েছেন, পালরদী নদীর ভাঙনে ইতিমধ্যে অনেক পরিবার অন্যত্র গিয়ে বসবাস শুরু করছে। নতুন করে নদী তীরবর্তী রাস্তা ভাঙনের মুখে পড়েছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তারা সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানিয়েছেন।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   বসতভিটা  আড়িয়াল খাঁ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: