প্রেমের ফাঁদে ফেলে ভারতের নৌসেনার থেকে স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিল পাকিস্তানি গোয়েন্দা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের নৌবাহিনীর এক সদস্যকে প্রেমের ফাঁদে ফেলে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে এক পাকিস্তানি নারী গোয়েন্দার বিরুদ্ধে। এ

2026-10-04T18:21:39+00:00
2026-10-04T18:21:39+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
প্রেমের ফাঁদে ফেলে ভারতের নৌসেনার থেকে স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিল পাকিস্তানি গোয়েন্দা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:২১ পিএম 
ভারতের নৌবাহিনীর এক সদস্যকে প্রেমের ফাঁদে ফেলে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য সংগ্রহের অভিযোগ। ছবি : সংগৃহীত
ভারতের নৌবাহিনীর এক সদস্যকে প্রেমের ফাঁদে ফেলে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে এক পাকিস্তানি নারী গোয়েন্দার বিরুদ্ধে। এ ঘটনায় ওই ভারতীয় নৌসেনাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।   

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার তামিলনাড়ুর কোয়েম্বাটোরে নৌবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র আইএনএস অগ্রণী থেকে তাকে আটক করে অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এর প্রায় এক সপ্তাহ আগে তিনি ওই প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছিলেন।

গ্রেফতার হওয়া নৌসেনার নাম প্রদীপ মুখার্জি। ৩১ বছর বয়সী এই নৌসেনা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন।  

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, প্রদীপ ভারতের ইস্টার্ন নেভাল কমান্ডে নাবিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিশাখাপত্তমে অবস্থিত এই কমান্ড ভারতের নৌবাহিনীর গুরুত্বপূর্ণ একটি ইউনিট। 

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে প্রদীপের সঙ্গে যোগাযোগ করেন ওই নারী। পরে ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে কথিত প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে প্রদীপের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে শুরু করেন ওই নারী।


অভিযোগ রয়েছে, তার কাছ থেকে বিশাখাপত্তম নৌঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো, নৌবহরের চলাচলসহ নৌবাহিনী-সংক্রান্ত বিভিন্ন সংবেদনশীল তথ্য নেওয়া হয়েছে।

তবে ওই নারী গোয়েন্দার কাছে প্রদীপ ঠিক কতটা গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছেন, তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে ভারতের কাউন্টার টেররিজম ইউনিট।

এ ছাড়া তথ্য সরবরাহের বিনিময়ে প্রদীপকে ওই নারী কোনো অর্থ বা অন্য কোনো ধরনের সুবিধা দিয়েছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ভারত  নৌসেনা  পাকিস্তান  গোয়েন্দা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: