ইউক্রেনে ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের সুমি শহরে ভারতের কুসুম গ্রুপের একটি বড় ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলায় একজন মারা গেছেন। আহত হয়েছেন আরও অনেকেই।এই

2026-10-04T21:40:21+00:00
2026-10-04T21:40:21+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইউক্রেনে ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৯:৪০ পিএম 
ইউক্রেনের সুমি শহরে ভারতের কুসুম গ্রুপের একটি বড় ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলা। সংগৃহীত ছবি
ইউক্রেনের সুমি শহরে ভারতের কুসুম গ্রুপের একটি বড় ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলায় একজন মারা গেছেন। আহত হয়েছেন আরও অনেকেই। 

এই হামলায় কারখানাটির মূল ভবনটি প্রায় পুরোটাই ভেঙে গেছে। হামলার পর পুরো এলাকায় বিশাল কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। 

১৯৯৪ সাল থেকে কুসুম গ্রুপ ভারতীয় ওষুধ ইউক্রেনে বিক্রি করা শুরু করে। বর্তমানে এটি চালাচ্ছেন রাজীব গুপ্ত নামের এক ভারতীয় নাগরিক। ২০০৯ সালে ইউক্রেনের সুমিতে এই কারখানাটি চালু করা হয়। যুদ্ধের কঠিন পরিস্থিতির মধ্যেও কারখানাটি এতদিন চালু রাখা সম্ভব হয়েছিল। 


তবে এবারের এই ভয়াবহ হামলায় অন্তত ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে এই কোম্পানিটি ইউক্রেনসহ কয়েকটি দেশে বিভিন্ন ধরনের ওষুধ সরবরাহ করে থাকে।   

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার কঠোর নিন্দা জানিয়ে নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি জানান, সুমির ওষুধ গুদাম ছাড়াও কিয়েভ এবং দিনিপ্রো শহরেও রুশ বাহিনী হামলা চালিয়েছে। রাশিয়া কিছুদিন ধরে নিয়মিত এভাবে ড্রোন দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে। 

সূত্র : এনডিটিভি

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ইউক্রেন  ভারত  রাশিয়া  ড্রোন  হামলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: