মালয়েশিয়ায় ৯ মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে ১০ হাজারের

2026-10-04T22:17:23+00:00
2026-10-04T22:17:23+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মালয়েশিয়ায় ৯ মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:১৭ পিএম 
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার। সংগৃহীত ছবি
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে ১০ হাজারের বেশি অভিযান চালিয়ে ৩৭ হাজারেরও বেশি নথিপত্রহীন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। 

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানিয়েছেন, এসব অভিযানে প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। একই সময়ে অবৈধ অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় দেওয়ার অভিযোগে ১ হাজার ৮০০-এর বেশি নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক মালয়েশিয়ার নাগরিক।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করলেই সমস্যার সমাধান হবে না। যারা আইন ভেঙে তাদের কাজে নিয়োগ দিচ্ছেন বা লুকিয়ে রাখছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। 


তিনি জানান, আগের তুলনায় অবৈধ বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বর্তমানে অনেক বেশি আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

সাইফুদ্দিন আরও বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ, অবস্থান কিংবা কাজ করার সুযোগ দেওয়া হবে না।

ভুয়া নথি ব্যবহারকারী এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে অবৈধভাবে বিদেশি কর্মীদের আশ্রয় বা কাজ না দেওয়ার জন্য দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।



সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   মালয়েশিয়া  অবৈধ অভিবাসী  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: