হুতি হামলায় ইয়েমেনকে সহায়তা অব্যাহত রাখার ঘোষণা সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনে সরকারি বাহিনীকে সামরিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইয়েমেনের বৈধ সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল

2026-10-05T17:18:53+00:00
2026-10-05T17:18:53+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হুতি হামলায় ইয়েমেনকে সহায়তা অব্যাহত রাখার ঘোষণা সৌদি জোটের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৫:১৮ পিএম 
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। ছবি : আরব নিউজ
ইয়েমেনে সরকারি বাহিনীকে সামরিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইয়েমেনের বৈধ সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনঃপ্রতিষ্ঠা এবং হুতি মিলিশিয়ার হুমকি দূর না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে।  

রোববার (৪ অক্টোবর) এক বিবৃতিতে আল-মালিকি বলেন, ইয়েমেনের সরকার ও জনগণের প্রতি জোটের সমর্থন অব্যাহত থাকবে। 

হুতিদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও করেন তিনি। তার দাবি, হুতিরা ইয়েমেনের বিভিন্ন এলাকায় অবরোধ আরোপ, বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা, খাদ্যপ্রাপ্তিতে বাধা, সম্পদ লুট এবং সামরিক কার্যক্রমে সেসব সম্পদ ব্যবহারের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।  

আল-মালিকির অভিযোগ, হুতিরা উপজাতীয় নেতাদেরও লক্ষ্যবস্তু করেছে, ইয়েমেনের সামাজিক কাঠামো ক্ষতিগ্রস্ত করেছে, নারীদের ভয়ভীতি দেখিয়েছে এবং শিশুদের সামরিক কাজে নিয়োগ করেছে। এসব কর্মকাণ্ডের কারণে ইয়েমেনিদের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হয়েছে বলেও দাবি করেন তিনি। 


তিনি আরও অভিযোগ করেন, হুতিরা সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলার চেষ্টা চালিয়েছে। এর মধ্যে মক্কা ও মদিনা এবং রিয়াদ, আবহা, খামিস মুশাইত, জাজান, নাজরান, তাইফ ও ইয়ানবুর মতো শহরও রয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া দক্ষিণ লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে সৌদি জাহাজকেও লক্ষ্যবস্তু করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন আল-মালিকি। 

তিনি বলেন, এসব হুমকি মোকাবেলা এবং সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

আল-মালিকি আরও বলেন, নিজেদের ভূখণ্ড রক্ষা এবং হুতি হামলার জবাব দিতে প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার সৌদি আরবের রয়েছে। দুই পবিত্র মসজিদ, নাগরিক, জাতীয় সম্পদ ও বাসিন্দাদের সুরক্ষা এবং দক্ষিণ লোহিত সাগর ও বাব আল-মান্দেব দিয়ে বৈশ্বিক বাণিজ্যে হুমকি কমানোই এসব পদক্ষেপের লক্ষ্য বলে জানান তিনি।  

সূত্র : আরব নিউজ 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   হুতি  হামলা  ইয়েমেন  সৌদি জোট 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: