মাটিতে আছড়ে ফেলে খামচে দিয়েছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিরোধী জোটের চলমান আন্দোলনকে কেন্দ্র করে দিল্লিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

2026-10-07T23:22:43+00:00
2026-10-07T23:22:43+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মাটিতে আছড়ে ফেলে খামচে দিয়েছে পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:২২ পিএম 
জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। সংগৃহীত ছবি
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিরোধী জোটের চলমান আন্দোলনকে কেন্দ্র করে দিল্লিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বুধবার দিল্লির যন্তরমন্তরের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে পুলিশ। পরে তাকে প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় পুলিশের বিরুদ্ধে শারীরিক হেনস্থার গুরুতর অভিযোগ করেন তিনি।  

প্রিয়াঙ্কার অভিযোগ, তাকে আটক করতে আসা নারী পুলিশ সদস্যরা জোর করে মাটিতে ফেলে দেন এবং শরীরের বিভিন্ন জায়গায় খামচে দেন। পুলিশি বাধার প্রতিবাদে তিনি রাস্তায় শুয়ে পড়েন এবং সেখানেই অবস্থান নেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্ষোভ প্রকাশ করে প্রিয়াঙ্কা বলেন, তিনি সেখান থেকে এক ইঞ্চিও নড়বেন না।  

নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার আবেদন জানাচ্ছেন। কিন্তু তাদের সঙ্গে সরকার যে আচরণ করছে, তা পুরো দেশ দেখছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে পুলিশের ভূমিকার সমালোচনা করে দ্রুত পুলিশ সরিয়ে নেওয়ার দাবি জানান প্রিয়াঙ্কা।


এর আগে মঙ্গলবার রাজধানী দিল্লির আকাশবাণী ভবনের সামনে প্রায় নয় ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন বিরোধী জোটের নেতারা। বুধবারও সেই কর্মসূচির ধারাবাহিকতায় আন্দোলন অব্যাহত রাখেন তারা।

দুপুরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের আয়োজিত ঐক্যের মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার পর বিরোধী সাংসদরা যন্তরমন্তরের উদ্দেশে রওনা হন। তাদের একটি অংশ বাসে করে যাত্রা শুরু করেন।

পথে কংগ্রেসের কয়েকজন নেতা বাসের ছাদে উঠে জাতীয় পতাকা হাতে স্লোগান দেন। তাদের মধ্যে ছিলেন অমরিন্দর সিং রাজা ওয়ারিং, দীপেন্দর সিং হুডা, ইমরান প্রতাপগড়ী, ইমরান মাসুদ এবং সেবা দল প্রধান বি ভি শ্রীনিবাস।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   পুলিশ  জ্ঞানেশ কুমার  প্রিয়াঙ্কা গান্ধী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: