পশ্চিম তীরে ১০০ ফিলিস্তিনিকে আটক করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে প্রায় ১০০ ফিলিস্তিনিকে আটক ও জিজ্ঞাসাবাদ করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা

2026-10-08T18:39:29+00:00
2026-10-08T18:39:29+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পশ্চিম তীরে ১০০ ফিলিস্তিনিকে আটক করল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম 
১০০ ফিলিস্তিনিকে আটক করল ইসরায়েল। ছবি : সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে প্রায় ১০০ ফিলিস্তিনিকে আটক ও জিজ্ঞাসাবাদ করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াফা জানায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর পর্যন্ত চালানো এসব অভিযানে প্রায় ৯৫ জনকে আটক বা মাঠপর্যায়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সবচেয়ে বেশি অভিযান হয়েছে তুবাস গভর্নরেটের আকাবা, নাবলুসের মাদামা এবং হেবরনের দক্ষিণে ইয়াত্তা শহরে। এ ছাড়া জেনিন, বেথলেহেম ও আল-বিরেহ এলাকাতেও অভিযান চালানো হয়েছে। 

কাফিল্লায়ও ব্যাপক আটক অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াফা। সেখানে সাবেক বন্দী, কারাবন্দিদের পরিবারের সদস্যসহ কয়েকজনকে আটক করা হয়। পাশাপাশি বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয়।

ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের অভিযোগ, অভিযান, আটক ও মাঠপর্যায়ের জিজ্ঞাসাবাদের সময় বাড়িঘরে ভাঙচুর এবং আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র নষ্ট করা হয়েছে। এ সময় কয়েকজন ফিলিস্তিনিকে মারধরের ঘটনাও ঘটেছে বলে সংগঠনটি জানিয়েছে।


তুবাসের আকাবা শহরে একাধিক বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৫ জনকে মাঠপর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে স্থানীয় ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির এক কর্মকর্তা জানিয়েছেন। একটি বাড়িকে জিজ্ঞাসাবাদ কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   পশ্চিম তীর  ১০০ ফিলিস্তিনি  আটক  ইসরায়েল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: