ইরানে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ ‘উল্লেখযোগ্যভাবে’ বেড়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী সেয়েদ আলী মাদানি-জাদেহ।
তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে পণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় সাধারণ মানুষকে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘তবে পরিস্থিতি মোকাবিলায় কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করি, এসব উদ্যোগের ইতিবাচক ফল পাওয়া যাবে।’
তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
ইরানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মূল্যস্ফীতি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞার পাশাপাশি চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ দেশটির অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করেছে।
সময়ের আলো/জেডি