ইউপি নির্বাচন নিয়ে কমিশনের সভা আজ, জানা যাবে দিনক্ষণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে আজ সোমবার (১২ অক্টোবর) সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন

2026-10-12T09:54:11+00:00
2026-10-12T09:54:11+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
জাতীয়
ইউপি নির্বাচন নিয়ে কমিশনের সভা আজ, জানা যাবে দিনক্ষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:৫৪ এএম 
নির্বাচনের সময়সূচি ও কত ধাপে ভোট হবে, সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ। ছবি : সংগৃহীত
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে আজ সোমবার (১২ অক্টোবর) সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে নির্বাচনের সময়সূচি ও ধাপের বিষয়ে সিদ্ধান্ত জানা যেতে পারে।

ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত চিঠিতে সভার এ তথ্য জানানো হয়েছে।

সভায় স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া জাতীয় পরিচয়পত্রের কার্ড প্রিন্ট, যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ, বকেয়া বিল পরিশোধ ও নতুন চুক্তিসহ বিভিন্ন বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করা হবে। সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।


এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবারের কমিশন সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হবে।

তিনি বলেন, সোমবার আমাদের কমিশন সভা রয়েছে। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক করে তা ঘোষণা করবো, নির্বাচনটি কয় স্লটে হবে এবং কবে কবে হবে।

তিনি আরও জানান, ইউপি নির্বাচনের তফসিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঘোষণা করবে না। মাঠপর্যায়ে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। কমিশন নির্বাচনের ধাপগুলোর সময়সূচি নির্ধারণ করে দেবে।

আজকের সভায় নির্বাচনের সম্ভাব্য সময় ও কত ধাপে ভোটগ্রহণ হবে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ইউপি নির্বাচন  কমিশন  সভা  দিনক্ষণ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: