পিরোজপুরে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ঘোষেরহাট বাজারে অগ্নিকাণ্ডে একটি হোটেল সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় পাশের একটি ওষুধের দোকান ও একটি বসতঘর

2026-10-18T14:59:20+00:00
2026-10-18T14:59:20+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
পিরোজপুরে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:৫৯ পিএম 
অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই। ছবি : সময়ের আলো
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ঘোষেরহাট বাজারে অগ্নিকাণ্ডে একটি হোটেল সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় পাশের একটি ওষুধের দোকান ও একটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আব্দুল রাজ্জাক শিকদার জানান, রাত আনুমানিক ২টার দিকে মনির শিকদারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং হোটেলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ সময় পাশের একটি ওষুধের দোকান ও একটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।


হোটেলমালিক মনির শিকদার জানান, আগুনে তার হোটেলটি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার হোটেলে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ। এ সময় ফরিদ আহমেদ বলেন, তারা ক্ষতিগ্রস্ত হোটেলটি পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়াতে উপজেলা বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

জিয়ানগর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শরীফ জানান, রাত ২টা ৪৫ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পান। পরে ২টা ৪৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আশপাশের ঘরবাড়ি রক্ষা করতে সক্ষম হলেও আগুনের সূত্রপাত হওয়া হোটেলটি সম্পূর্ণ পুড়ে যায়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অধিকতর তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাতের কারণ জানা যেতে পারে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পিরোজপুর  অগ্নিকাণ্ড  দোকান পুড়ে ছাই  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: