ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে দৃষ্টি প্রতিবন্ধী নারীর টাকা নেওয়ার অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে মেহেরপুরের গাংনীতে এক দৃষ্টি প্রতিবন্ধী নারীর বিকাশ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ৮৯৯ টাকা হাতিয়ে নেওয়ার

2026-11-10T15:04:13+00:00
2026-11-10T15:04:13+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে দৃষ্টি প্রতিবন্ধী নারীর টাকা নেওয়ার অভিযোগ
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:০৪ পিএম 
পারেছা খাতুন। ছবি : সময়ের আলো
ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে মেহেরপুরের গাংনীতে এক দৃষ্টি প্রতিবন্ধী নারীর বিকাশ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ৮৯৯ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পারেছা খাতুন মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে গাংনী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পারেছা উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী শাহিন বুদ্ধিপ্রতিবন্ধী। তাদের দুই সন্তান সাত বছর বয়সী পারভেজ ও চার বছর বয়সী হামিমও জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। এ ছাড়া পরিবারে রয়েছেন মানসিক ভারসাম্যহীন এক ননদ। পরিবারের অধিকাংশ সদস্য প্রতিবন্ধী হওয়ায় স্থানীয়দের কাছে পরিবারটি ‘প্রতিবন্ধী সংসার’ হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে পারেছার সঙ্গে শাহিনের বিয়ে হয়। সংসারের অভাব ঘোচাতে স্বামীকে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজে পাঠান পারেছা। কাজ শেষে নিজেই তাকে বাড়িতে নিয়ে আসেন। তবে বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় অনেক সময় শাহিনের মজুরি অর্ধেক দেওয়া হয়। সেই সামান্য আয়েই চলে তাদের সংসার।

অভাবের মধ্যেও ভিক্ষাবৃত্তি বেছে নেননি পারেছা। ছাগল ও হাঁস-মুরগি পালন করে বাড়তি আয়ের চেষ্টা করেন। দৃষ্টিশক্তি না থাকলেও নিজ হাতে রান্না করা, ঘর গোছানো, সন্তানদের খাওয়ানো ও গোসল করানোসহ সংসারের প্রায় সব কাজ সামলান তিনি।


পারেছা খাতুনের অভিযোগ, গত রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৩২ মিনিট থেকে ৫টা ১০ মিনিটের মধ্যে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে ফোন করেন। ওই ব্যক্তি তার ছেলে পারভেজের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেন। কার্ডের টাকা পাওয়ার প্রক্রিয়ার কথা জানিয়ে মোবাইলে আসা ওটিপি নম্বর দিতে বলেন। সরল বিশ্বাসে তার কথামতো ওটিপি নম্বর দেওয়ার পর বিকাশ অ্যাকাউন্ট থেকে তিন দফায় ১২ হাজার ৮৯৯ টাকা সরিয়ে নেওয়া হয়।

অভিযোগে পারেছা উল্লেখ করেন, তার ব্যবহৃত ০১৭২৯১৮৯৩৯২ নম্বরের বিকাশ অ্যাকাউন্ট থেকে ০১৬২৫৫৭৯৪৯৯ নম্বরে তিন দফায় সেন্ড মানির মাধ্যমে টাকা নেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, পারেছা খাতুন এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

দুই দৃষ্টিপ্রতিবন্ধী সন্তান ও প্রতিবন্ধী স্বামীকে নিয়ে প্রতিকূলতার মধ্যে জীবন চালানো পারেছার কাছে এই অর্থ ছিল বড় সম্বল। ফ্যামিলি কার্ডের আশ্বাসে সেই সঞ্চয় হারিয়ে এখন চরম বিপাকে পড়েছেন তিনি।

সময়ের আলো/জোই
  বিষয়:   মেহেরপুর  গাংনী  ফ্যামিলি কার্ড  প্রলোভন  দৃষ্টি প্রতিবন্ধী  নারী  টাকা  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: