কুয়েতে ইরানের ড্রোন হামলায় ২ ইতালীয় নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই ইতালীয় কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এ হামলার ঘটনা ঘটে।

2026-11-26T21:19:11+00:00
2026-11-26T21:19:11+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কুয়েতে ইরানের ড্রোন হামলায় ২ ইতালীয় নাগরিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:১৯ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই ইতালীয় কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন এক কুয়েতি ও এক পাকিস্তানি কর্মী।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশে ড্রোন প্রতিহত করার পর সেগুলোর ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের আঘাতে ওই দুই ইতালীয় কর্মী গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত দুজন জার্মান প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের কর্মী ছিলেন বলে জানিয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, রাইনমেটাল ইতালিয়ার দুই ইতালীয় প্রযুক্তিবিদ যে স্থানে কাজ করছিলেন, সেখানে ড্রোন হামলার কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুজনই নিহত হন।


এর আগে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বিবৃতিতে জানানো হয়েছিল, হামলায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় স্থাপনাটির কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে, তবে ক্ষতির পরিমাণ জানানো হয়নি।

এদিকে কুয়েতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা বলেছে, ইরানের এ ধরনের আগ্রাসন আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার আন্তর্জাতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   কুয়েত  ইরান  ড্রোন হামলা  ইতালীয় নাগরিক  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: