সুনামগঞ্জে বিএনপির প্রার্থীদের হ্যাটট্রিক

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনেই হ্যাটট্রিক করেছেন বিএনপির মনোনীত প্রার্থীরা। জেলার সব কয়টি আসনেই বিএনপির দলীয় প্রার্থীরা বিজয়ী হয়েছেন।বৃহস্পতিবার (১২

2026-02-13T03:39:08+00:00
2026-02-13T03:39:08+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
সুনামগঞ্জে বিএনপির প্রার্থীদের হ্যাটট্রিক
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৯ এএম   (ভিজিট : ১৫০)
(বাম দিকে উপর থেকে নিচে) কামরুজ্জামান কামরুল, নাছির উদ্দিন, কয়ছর এম আহমদ, সামছ উদ্দিন ও কলিম উদ্দিন। ছবি : সংগৃহীত
সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনেই হ্যাটট্রিক করেছেন বিএনপির মনোনীত প্রার্থীরা। জেলার সব কয়টি আসনেই বিএনপির দলীয় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নিজ কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া জেলার ৫টি আসনের বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর –জামালগঞ্জ –মধ্যনগর ও ধর্মপাশা ) আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট পেয়েছেন। একইসঙ্গে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী (দাঁড়িপাল্লা) তোফায়েল খান পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট।

এছাড়াও সুনামগঞ্জ-১ আসনে গণভোটের চূড়ান্ত ফলাফল বৈধ ভোটের সংখ্যা ৫ লাখ ১ হাজার ৫৩০ জন। তার মধ্যে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লক্ষ ৪২ হাজার ৮১৩ এবং ‘না’ ভোট দিয়েছেন -৬৯ হাজার ৫৯৪ জন।

সুনামগঞ্জ ২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষের প্রতীক নিয়ে পেয়েছেন ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী শিশির মনির (দাঁড়িপাল্লা) প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট। 

এই আসনের ১১১টি ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করেছেন ভোটাররা। 

এদিকে, সুনামগঞ্জ-২ আসনে গণভোটের চূড়ান্ত ফলাফল বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ২৩৩ ভোট। এর মধ্যে বাতিল হয়েছে ২৮ হাজার ২৫৩ । ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৬৭ হাজার ৪১০ এবং ‘না’ ভোট পড়েছে ৭০ হাজার ৮২৩। 


এছাড়াও সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যেখানে ১৪৮টি ভোটকেন্দ্রে ভোট প্রয়োগ করেছেন শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের ভোটাররা। 

এই আসনে বিএনপির প্রার্থী কয়ছর এম আহমদ (ধানের শীষ প্রতীক) ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আনোয়ার হোসেন (তালা প্রতীকে) ৪২ হাজার ২২৬ ভোট পেয়েছেন।

সুনামগঞ্জ- ৩ আসনে গণভোটের চূড়ান্ত ফলাফল বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৬৯৩।
বাতিলকৃত ভোটের সংখ্যা ২৫ হাজার ৮০৮। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯৩ হাজার ২৭৪ এবং ‘না’ ভোট পড়েছে ৪৫ হাজার ৪১৯ টি।

সুনামগঞ্জ-৪ আসনে জামায়াত প্রার্থী সামছ উদ্দিনকে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী অ্যাড. নুরুল ইসলাম নুরুল। 

এ আসনে ১১৬ টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোট প্রয়োগ করেন। এতে ধানের শীষের প্রতীক নিয়ে অ্যাড. নুরুল ইসলাম নুরুল পেয়েছেন ৯৮ হাজার ৯২ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী সামছ উদ্দিন পেয়েছেন (দাঁড়িপাল্লা) ৭৫ হাজার ৭৩৫ ভোট। 

এছাড়াও সুনামগঞ্জ- ৪ আসনে গণভোটের চূড়ান্ত ফলাফল বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৭৪৭। বাতিলকৃত ভোটের সংখ্যা ৩১ হাজার ৫৮৯ টি।  ‘হ্যাঁ’ পড়েছে ১ লাখ ২৩ হাজার ৮২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ৫৩ হাজার ৯১৮টি।


এদিকে সুনামগঞ্জ- ৫ আসনেও বিএনপির প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষের প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আব্দুল সালাম মাদানি (দাঁড়িপাল্লা) প্রতীকে ১ লাখ ২ হাজার ১২১ ভোট পেয়েছেন। 

সুনামগঞ্জ- ৫ আসনে গণভোটের চূড়ান্ত ফলাফল বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ২৪ হাজার ৪৫৪ জন। বাতিলকৃত ভোটের সংখ্যা ৩৯ হাজার ১৪১টি। ‘হ্যাঁ’ পড়েছে ১ লাখ ৪৭ হাজার ৯২৪টি এবং ‘না’ ভোট পড়েছে ৭৬ হাজার ৫৩০টি।

সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ইতোমধ্যে সুনামগঞ্জের ৫টি আসনের আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেছি। সুনামগঞ্জের পাঁচটি আসনেই বিএনপির ৫ প্রার্থী বিজয়ী হয়েছেন। 

এফআর


  বিষয়:   নির্বাচন  সুনামগঞ্জ  বিএনপি  প্রার্থী  হ্যাটট্রিক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: